চুয়াডাঙ্গা ০৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির আত্মহত্যা

Padma Sangbad
৮৬

অনলাইন ডেস্ক।।
যশোর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এক কয়েদির আত্মহত্যার ঘটনা ঘটেছে। কয়েদির নাম মিজানুর রহমান (৮৭০৯)। তিনি শার্শা উপজেলার আমতলা গ্রামের আক্কাচ আলীর ছেলে।

কারা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে যেকোনো সময় যশোর কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে কার্পেট চত্বরের দরজা ভেঙে প্রবেশ করেন তিনি। সেখানে তিনি আত্মহত্যা করেন। কর্তব্যরত কারারক্ষীরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেন। তবে ততক্ষণে তিনি মারা যান।

এ বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, চলতি বছরের ২৪ জুলাই একটি হত্যা মামলায় তিনি কারাগারে আসেন। তিনি মূলত কপোতাক্ষ-৩ ভবনে থাকতেন। কিন্তু কৌশলে তিনি কার্পেট চত্বরের দরজা ভেঙে ভেতরে ঢুকে যান। সেখানেই এই ঘটনা ঘটেছে। বিষয়টি তাঁর পরিবারকে জানানো হয়েছে। তারা আসলে লাশ হস্তান্তর করা হবে।

আপডেট : ০১:৫৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫