যশোর শিক্ষাবোর্ডে এইচএসসির উত্তরপত্র পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস ২৭ ও ৪১ বিষয়ে জিপিএ-৫

যশোর শিক্ষাবোর্ডে এইচএসসির উত্তরপত্র পুনর্মূল্যায়নে ৯৭ বিষয়ে ভাগ্যের সিঁকে ছিড়েছে পরীক্ষার্থীদের। আবেদনকারীরা শেষ পর্যন্ত পরীক্ষকদের হিসাব-নিকাশের ভুল প্রমাণ করেছে। যদিও পুনর্মূল্যায়নের জন্য ২৮ হাজার ৪০৪ পত্রে চ্যালেঞ্জ ছুড়ে দেয় পরীক্ষার্থীরা। এ বছর পুনর্মূল্যায়নে ৪১ বিষয়ে জিপিএ-৫ হয়েছে। আর ফেল থেকে পাস হয়েছে ২৭ জন। শুক্রবার প্রকাশিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। যদিও এ বিষয়ে কথা বলতে যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্বাস শাহিন আহম্মদ ও উপ পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) সমীর কুমারকে একাধিকবার ফোন করলেও তারা তা রিসিভ করেননি।
পরীক্ষা বিভাগ থেকে পাওয়া তথ্যানুযায়ী, ২০২২ সালের এইচএসসির উত্তরপত্র বাংলা প্রথমপত্রে (বিষয় কোড ১০১) ২ হাজার ৪৮, বাংলা দ্বিতীয়পত্রে (১০২) ২ হাজার ৪৮, ইংরেজি প্রথমপত্রে (১০৭) ৬ হাজার ৮৯৯, ইংরেজি দ্বিতীয়পত্রে (১০৮) ৬ হাজার ৮৯৯, অর্থনীতি প্রথমপত্রে (১০৯) ২৪৪, অর্থনীতি দ্বিতীয়পত্রে (১১০) ২৪৪, সমাজবিজ্ঞান প্রথমপত্রে (১১৭) ১২৬, সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্রে (১১৮) ১২৬, যুক্তিবিদ্যা প্রথমপত্রে (১২১) ৪৩, যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্রে (১২২) ৪৩, দর্শন প্রথমপত্রে (১২৩) ১০, দর্শন দ্বিতীয়পত্রে (১২৪) ১০, ভূগোল প্রথমপত্রে (১২৫) ১৭৪, ভূগোল দ্বিতীয়পত্রে (১২৬) ১৭৪, পরিসংখ্যান প্রথমপত্রে (১২৯) ২, পরিসংখ্যান দ্বিতীয়পত্রে (১৩০) ২, সংস্কৃতি প্রথমপত্রে (১৩৭) ২, সংস্কৃতি দ্বিতীয়পত্রে (১৩৮) ২, পদার্থ বিজ্ঞান প্রথমপত্রে (১৭৪) ৬১৭, পদার্থ বিজ্ঞান দ্বিতীয়পত্রে (১৭৫) ৬১৭, রসায়ন প্রথমপত্রে (১৭৬) ১ হাজার ২২, রসায়ন দ্বিতীয়পত্রে (১৭৭) ১ হাজার ২২, জীববিজ্ঞান প্রথমপত্রে (১৭৮) ৯০৮, জীববিজ্ঞান দ্বিতীয়পত্রে (১৭৯) ৯০৮, কৃষি শিক্ষা প্রথমপত্রে (২৩৯) ৬৬, কৃষি শিক্ষা দ্বিতীয়পত্রে (২৪০) ৬৬, ইসলাম শিক্ষা প্রথমপত্রে (২৪৯) ১৭, ইসলাম শিক্ষা দ্বিতীয়পত্রে (২৫০) ১৭, একাউন্টিং প্রথমপত্রে (২৫৩) ১১৩, একাউন্টিং দ্বিতীয়পত্রে (২৫৪) ১১৩, উচ্চতর গণিত প্রথমপত্রে (২৬৫) ৮৮৮, উচ্চতর গণিত দ্বিতীয়পত্রে (২৬৬) ৮৮৮, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথমপত্রে (২৬৭) ১৮০, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয়পত্রে (২৬৮) ১৮০, পৌরনীতি ও সুশাসন প্রথমপত্রে (২৬৯) ৩০৯, পৌরনীতি ও সুশাসন দ্বিতীয়পত্রে (২৭০) ৩০৯, সমাজকর্ম প্রথমপত্রে (২৭১) ৩৬, সমাজকর্ম দ্বিতীয়পত্রে (২৭২) ৩৬, গার্হস্থ্য বিজ্ঞান প্রথমপত্রে (২৭৩) ৪০, গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয়পত্রে (২৭৪) ৪০, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্রে (২৭৭) ১৭১, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয়পত্রে (২৭৮) ১৭১, উৎপাদন ব্যবস্থাপনা ও মার্কেটিং প্রথমপত্রে (২৮৬) ৮৩, উৎপাদন ব্যবস্থাপনা ও মার্কেটিং দ্বিতীয়পত্রে (২৮৭) ৮৩, ফাইন্যান্স ব্যাংকিং ইন্স্যুরেন্স প্রথমপত্রে (২৯২) ৫৭, ফাইন্যান্স ব্যাংকিং ইন্স্যুরেন্স দ্বিতীয়পত্রে (২৯৩) ৫৭, ইতিহাস প্রথমপত্রে (৩০৪) ১৪৭, ইতিহাস দ্বিতীয়পত্রে (২৯৪) ১৪৭ আবেদন জমা পড়ে। এরমধ্যে মাত্র ৯৭ বিষয়ে ফল পরিবর্তন হয়েছে।
শিক্ষাবোর্ড কর্মকর্তারা জানান, করোনার কারণে দু’বছর পরে ২০২২ সালে এইচএসসিতে সব বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়। কিন্তু এই পরীক্ষায় পাসের হার অন্যান্য বছরের তুলনায় অনেক কমে যায়। কমে যায় জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও। এমনকি পরীক্ষার ফলাফল প্রকাশে চারুকলা বিষয়টিই উল্লেখ ছিল না। এই বিষয়ের সকল পরীক্ষার্থীকে প্রথমে অকৃতকার্য দেখানো হয়। বিক্ষোভের মুখে কয়েক ঘণ্টা পর সংশোধিত ফলাফল প্রকাশ করে বোর্ড কর্তৃপক্ষ। ফলাফল প্রকাশ নিয়ে এক প্রকার জগাখিঁচুড়ি অবস্থার সৃষ্টি হয়।
















