চুয়াডাঙ্গা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যেকোনো নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: ডিএমপি কমিশনার

Padma Sangbad
১১৭

অনলাইন ডেস্ক।।

হরতালসহ যেকোনো নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী।

তিনি বলেছেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ কেউ যদি হরতালসহ বিভিন্ন কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করে কঠোরভাবে দমন করা হবে।’

আজ শুক্রবার একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেন, ‘ডিএমপির বাইরেও র‍্যাব, গোয়েন্দা সংস্থা নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এবার টিএসসি থেকে দোয়েল চত্বর সড়ক সারাদিনই বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ঢাবি এলাকায় মেলা চলাকালীন এক মাস কোন ভারী যানবাহন চলবে না।’

তিনি বলেন, ‘উস্কানিমূলক কোনো বই যেন বইমেলায় না থাকে এর জন্য বাংলা একাডেমিকে বলা হয়েছে। বইমেলা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বইমেলায় খাবারের দোকানে যাতে বাড়তি দাম রাখা না হয় এ বিষয়ে পুলিশকে নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে।’

রাজধানীতে চললাম সব আন্দোলন নিয়ে ডিএমপি কমিশনার সাজ্জাত আলী বলেন ‘ছোট ছোট আন্দোলন করে রাস্তা বন্ধ করা উচিত নয়।’

আপডেট : ০৮:৪০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫