চুয়াডাঙ্গা ১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যে দাবিতে এবার কফিন মিছিলের ঘোষণা

Padma Sangbad
১২২

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আহত আবুল কাশেম মারা যাওয়ার পর কফিন মিছিলের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সংগঠনটির ঘোষণা অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার সকাল নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আবুল কাশেমের জানাজা অনুষ্ঠিত হবে। তারপর সেখান থেকেই ‘আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে’ কফিন মিছিল হবে।

একইসঙ্গে নিজেদের নির্ধারিত সময়ে ‘সারাদেশে প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়নে, গ্রামে শহীদ বীর কাশেমের গায়েবানা জানাজা এবং আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিল’ করারও আহ্বান জানানো হয়।

গত শুক্রবার রাতে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, একটি অপরিচিত নাম্বার থেকে ফোন দিয়ে মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র প্রতিনিধি আটক রয়েছে বলে খবর দেওয়া হয়।

এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়কসহ ছাত্র-জনতার একটি দল সেখানে যায়। এসময় মসজিদের মাইকে ডাকাতি হচ্ছে বলে খবর ছড়িয়ে আওয়ামী লীগের লোকজন হামলা চালায় বলেও অভিযোগ করেন তারা। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে আবুল কাশেম আজ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আপডেট : ০১:৪৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫