চুয়াডাঙ্গা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যৌতুকের দাবিতে মাগুরায় গৃহবধূকে হত্যার অভিযোগ

Padma Sangbad
১৩৬

যৌতুকের দাবিতে মাগুরা সদর উপজেলায় মিম খাতুন (২৩) নামে একজন গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শামীম শেখের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই শামীম শেখ পলাতক রয়েছেন।
বুধবার (২৫ জুন) বিকেলে শিবরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ একজনকে আটক করেছে বলে জানিয়েছেন মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)।
নিহতের ভাই রিজু শেখ জানান, প্রায় ছয় বছর আগে অটোচালক শামীম শেখের সাথে মিমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি বিভিন্ন সময়ে যৌতুকের জন্য মিমকে চাপ দিতেন এবং মারধর করতেন।
মিমের ভাইয়ের অভিযোগ, শামীম দফায় দফায় তাদের কাছ থেকে ২০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত যৌতুক নিয়েছেন। সর্বশেষ তিনি আরও এক লাখ টাকা দাবি করেন, যা দিতে না পারায় বুধবার বিকেলে মিমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
পরিবারের অন্যান্য সদস্যরা জানান, বুধবার মিমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান শামীম শেখ ও তার পরিবারের সদস্যরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক মিমকে মৃত ঘোষণা করলে শামীমসহ তার পরিবারের সদস্যরা মরদেহ রেখে পালিয়ে যান।
নিহত মিমের চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের ভাই রিজু শেখ বাদী হয়ে মাগুরা সদর থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওসি আইয়ুব আলী জানিয়েছেন, এই ঘটনায় মিমের ফুফাতো শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

আপডেট : ০৪:১৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫