চুয়াডাঙ্গা ১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে সড়কে ঝরলো ৯ প্রাণ

Padma Sangbad
৮৫

রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর সড়কের তারাগঞ্জের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ বলেন, ‘রাত সড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। দুর্ঘটনায় অন্তত ৫০ জন আহত হন।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যক্তিরা উদ্ধার কাজ শুরু করেন। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরে আরো তিনজনের মৃত্যু হয়।’

তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ খতিবুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’

রমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ফরহাদুজ্জামান বলেন, ‘রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দুজন এবং ভোরে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া সকালে আরো একজন মারা যান। আহতদের মধ্যে বর্তমানে একজনের অবস্থা আশঙ্কাজনক।’

আপডেট : ১০:৩৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২