রাজধানী মহাখালী হতে ৩ টি প্রতিষ্ঠানকে তিন লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক।
র্যাব-১ এর ভ্রাম্যমাণ অভিযানে রাজধানীর বনানী থানাধীন মহাখালী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করার অপরাধে ০৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩,০০,০০০/- টাকা জরিমানা।
২৭ ফেব্রুয়ারী আনুমানিক সকাল ১১ঘটিকা হতে দুপুর ২ ঘটিকা পর্যন্ত র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল রাজধানীর বনানী থানাধীন মহাখালী এলাকায় ঘরোয়া হোটেল এন্ড রেষ্টুরেন্ট, ক্যাফে বিসমিল্লাহ রেষ্টুরেন্ট এবং নবাবী ভোজ রেষ্টুরেন্ট এ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এ সময় র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ডিএনসিসি’র স্যানিটারি ইন্সপেক্টর এর নেতৃতে পরিচালিত ভ্রাম্যমান আদালত যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করার অপরাধে ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮/৫২, নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ ধারা মোতাবেক ১) ঘরোয়া হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর স্বত্বাধিকারী এবং ম্যানেজার মোঃ জুলহাস হোসেন (৩২), বনানী, ঢাকা’কে ৮০,০০০/- টাকা, ২) ক্যাফে বিসমিল্লাহ রেষ্টুরেন্ট এর স্বত্বাধিকারী এবং ম্যানেজার শেখ শফিউর রহমান, মিরপুর, ঢাকা’কে ১,০০,০০০/- টাকা, ৩) নবাবী ভোজ রেষ্টুরেন্ট এর স্বত্বাধিকারী এবং ম্যানেজার মোঃ সুমন (৩৮), বনানী, ঢাকা’কে ১,২০,০০০/- টাকাসহ সর্বমোট ৩,০০,০০০/- টাকা জরিমানা করা হয়।
জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারী কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




















