চুয়াডাঙ্গা ০৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রায়েরবাজার থেকে ১১৪ মরদেহ উত্তোলনের নির্দেশ

Padma Sangbad
৭১

অনলাইন ডেস্ক।।
রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ১১৪ জনের মরদেহ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। একই সঙ্গে মরদেহ উত্তোলনের সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

‎সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, আজ মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহিদুল ইসলাম রায়েরবাজার কবরস্থানে গণকবর দেওয়া মরদেহগুলো উত্তোলন চেয়ে এই আবেদন করেন।

‎‎আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন তারিখ ও সময়ে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন বয়সের নারী ও পুরুষ নিহত হন। যাদের মধ্যে ১১৪ জন অজ্ঞাতনামা নিহতের মরদেহ অশনাক্তকৃত হিসেবে মোহাম্মদপুরের রায়েরবাজার কররস্থানে দাফন করা হয়েছে। ভবিষ্যতে আইনি পদক্ষেপ গ্রহণ এবং নিহতদের মরদেহ শনাক্ত করার জন্য মরদেহ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কবর থেকে উত্তোলন করা একান্ত প্রয়োজন।

আবেদনে আরও বলা হয়েছে, এসব মরদেহ ময়নাতদন্তের রিপোর্ট তৈরি, মরদেহের ডিএনএ সংগ্রহের মাধ্যমে পরিচয় নিশ্চিত হতে হবে। এছাড়া আইনি কার্যক্রম শেষে ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিতকরণের পর পরিবারের চাহিদা অনুযায়ী পরিবারের কাছে হস্তান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।

আপডেট : ১২:৪২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫