চুয়াডাঙ্গা ০৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রেলগেটের আলোচিত মাদক কারবারী লাইলী বেপরোয়া

Padma Sangbad
৭৮

যশোরের রেলগেটের বহুল আলোচিত মাদককারবারী লাইলী বেগম ও তার পরিবারের লোকজন বেপরোয়াভাবে তাদের কারবার চালিয়ে যাচ্ছে। লাইলী বেগম ও তার মেয়ে সুমি, ছেলে শুকুর আলী চিহ্নিত মাদক ব্যবসায়ী হলেও এলাকায় দাপটের সাথে চলছে। আর মাদকারবার করে এলাকার পরিবেশ নষ্ট করছে। বুদ করছে উঠতি যুবকদের।
অভিযোগ থেকে তথ্য মিলেছে, লাইলী বেগম ও তার ছেলের নামে কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। লাইলী পুলিশের তালিকাভূক্ত মাদক কারবারী। তার ছবি টানানো আছে। লাইলীর জামাই সোহাগের বিরুদ্ধে বিভিন্ন মামলা হয়। এমনকি কোতোয়ালি থানায় ৩০২/৩৪ ধারায় মামলা রয়েছে, মামলা নাম্বার ৫। লাইলীর নামে ২টি মামলা সদর জি, আর ৭৭২/২১ মাদক দ্রব্য ২০১৮ এর ৩৬ (১) এর ১০ (ক)। আলেচিত মাদক ব্যবসায়ী হিসেবে কিছু বিতর্কিতদের নিয়ে অবৈধভাবে ভূমি দখলের চেষ্টা করছে। এরপরও অজ্ঞাত কারণে লাইলী ও তার পরিবারের সদস্যরা আটক হচ্ছে না।
পুলিশ সুপার, জেলা প্রশাসক স্বরাষ্ট্র উপদেষ্টা, মাদকদ্রব্যের উপ পরিচালকসহ ১২ দপ্তরে দেয়া অভিযোগে আরো বলা হয়েছে, ওই এলাকার আব্দুর রাজ্জাকের বাড়ির পূর্ব পশ্চিমে প্রাচিরের উপর অবৈধ স্থাপনা নির্মাণ করেছে। উত্তর পার্শ্বে অবৈধভাবে সীমানার প্রাচিরের উপর আরো অবৈধ স্থাপনা নির্মাণ করছে। ৭৭ নং চাঁচড়া মৌজায় ৮৮৮৮ নং খতিয়ানে ৫৪০, ৫৪১ দাগে ২.৭৫ শতক জমি ক্রয় করেছেন আব্দুর রাজ্জাক। রাজ্জাকের কেনা ওই বাড়িটি দখল করতে মরিয়া হয়ে উঠেছে মাদক কারবারী লাইলী বেগম। আলোচিত মাদকব্যবসায়ী লাইলী তার কারবারে বাধা দেয়ায় তাদের হয়রানি করে আসছে।
সম্প্রতি তার প্রতিবেশি জয়নাল আবেদীনের ছেলে রফিকুলকে মারপিট করে লাইলী গং। বিভিন্ন সময়ে এলাকার আরো মানুষকে অহেতুক হয়রানী করেছে। আব্দুর রাজ্জাকের পানির কল ও বাথরুমের পানির কুয়া অবৈধভাবে গ্রাস করেছে। পাশের সরকারি পুকুর অবৈধভাবে ভরাট করে জমিটি জবর দখল করার পায়তারা করে আসছে। এসব ঘটনার বিষয়ে চাঁচড়া ফাঁড়ির ইনচার্জকে অবগত রয়েছেন। লাইলীসহ তার আজ্ঞাবহরা কারো কোনো কথা কর্ণপাত করছে না। মদকব্যবসা করেই যাচ্ছে। বাধ সাধলে লোকজনের উপর ক্ষিপ্ত হচ্ছে, অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এ ঘটনায় লাইলী, তার ছেলে শুকুর ও মেয়ে সুমিকে দ্রুত আটক করার দাবি তোলা হয়েছে লিখিত অভিযোগে। লাইলী গং এর আগে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে অনেক ক্ষয় ক্ষতি করেছে স্থানীয় অনেকের। সরেজমিনে তদন্ত করে তড়িৎ আইনগত ব্যবস্থা নেয়ার দাবি তোলা হয়েছে লাইলী চক্রের বিরুদ্ধে।

আপডেট : ০৬:১০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫