চুয়াডাঙ্গা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।

রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক সমস্যা নয়, এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘রোহিঙ্গা সংকট: উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল’ শীর্ষক গোলটেবিল বৈঠকে রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি ও এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করায় দেশের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি এই সংকটের প্রভাব ধীরে ধীরে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও পড়ছে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী ও টেকসই সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে জাতিসংঘকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ পরিবেশে নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক মহলের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এজন্য জাতিসংঘসহ সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

আপডেট : ১২:২১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬