চুয়াডাঙ্গা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে ট্রেনে কেটে নারী সহ ৩জন নিহত

Padma Sangbad
৪৪

লালপুর(নাটোর): নাটোরের লালপুরে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার গোপালপুর রেলওয়ে গেট থেকে পশ্চিমে নারায়নপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার কেশবপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মমতাজ মাষ্টার (৬২), নারায়নপুর গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে জমির উদ্দিন(৬০) ও একই গ্রামের মুনজুর রহমানের স্ত্রী সাথী আক্তার (৩৫)।

পুুলিশ ও স্থানীয়রা জানান, তারা দুপুর পৌনে ১টার দিকে উপজেলার গোপালপুর রেলগেট থেকে রেললাইন দিয়ে হেটে বাড়িতে যাচ্ছিল। এসময় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও ঈশ্বরদী গামী মালবাহী ট্রেন যাচ্ছিল। লাইনে সিগনাল বাতি না থাকায় ও উভয় লাইনের ট্রেন খেয়াল না করায় পেছন থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।।

আপডেট : ০৯:৩৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২