চুয়াডাঙ্গা ০৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় চাঁদাবাজি মামলায় যুবক গ্রেপ্তার

Padma Sangbad
১৫৭

যশোরের শার্শায় ব্যবসায়ীর করা চাঁদাবাজি মামলায় আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার বাগআঁচড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে বাগআঁচড়া গ্রামের টুটুল ড্রাইভারের ছেলে।
মামলার সূত্রে জানা যায়, গত ২১ জুলাই বাগআঁচড়া বাজারের ব্যবসায়ী রুহুল আমিনের ছেলে মাসুদ পারভেজ রিজভী (২১) কলেজ রোড দিয়ে বাজারে যাওয়ার সময় অভিযুক্ত আব্দুর রহমানসহ ৮-১০ জন যুবক তার পথরোধ করে। এ সময় তারা রিজভীকে বলে, তোর বাবা তো বাজারের বড় ব্যবসায়ী’ বলিস আমাদের তিন লাখ টাকা চাঁদা দিতে। না দিলে তোদের যেখানে পাবো’ সেখানেই পিটাবো। এ হুমকি দিয়ে তারা রিজভীকে বেধড়ক মারধরও করে।
ঘটনার পরদিন ভুক্তভোগী রিজভীর বাবা বাদী হয়ে শার্শা থানায় প্রধান অভিযুক্ত আব্দুর রহমানসহ অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে আব্দুর রহমানকে আটক করে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম. রবিউল ইসলাম জানান, ব্যবসায়ীর চাঁদাবাজি মামলায় অভিযুক্ত যুবককে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপডেট : ১২:৫১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫