চুয়াডাঙ্গা ০৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী আটক

Padma Sangbad
৭৭

যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে মনিরুজ্জামান(৬০) ও শারমিন নাহার(৪৫) নামে দুই জন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করেছে।

রোববার(৬ জুলাই) দিনভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক মনিরুজ্জামান উপজেলার সম্বন্ধকাঠি গিলাপোল গ্রামের লাল মিয়া সরকারের ছেলে ও শারমিন নাহার একই গ্রামের সেলিম হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, পলাতক আসামীরা এলাকায় ফিরে ঘোরাফেরা করছে এমন খবরে থানার এসআই উজ্জ্বল হোসেন ও এএসআই নাজিবুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সম্বন্ধকাঠি গিলাপোল গ্রামে অভিযান চালিয়ে অর্থজারী(সিআর)মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী মনিরুজ্জামান ও শারমিন নাহারকে তাদের নিজ বাড়ী থেকে আটক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কেএম রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদ্বয়কে বিজ্ঞ আদলতে সোপর্দ করা হয়েছে।

আপডেট : ০১:১৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫