চুয়াডাঙ্গা ১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত-১, আহত-২

Padma Sangbad
৭৯

আরিফুজ্জামান আরিফ।। শার্শায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে আশরাফুল ইসলাম (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় হৃদয় হোসেন ও নাহিদ হোসেন নামে প্রাইভেটকারে থাকা অপর দুই যুবক আহত হয়েছেন।

সোমবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার কুঁচেমোড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম বেনাপোল সীমান্তের আমড়াখালি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে প্রাইভেটকারটি সাতক্ষীরা যাওয়ার সময় কুঁচেমোড়া নামক স্থানে অপর দিক থেকে আসা একটি বাসের সাইড দিতে গেলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে উল্টে যায়। স্থানীয়রা তাদের কে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আশরাফুল ইসলাম নামে ওই যুবকের মৃত্যু হয়।

আরও পড়ুন : পাবজি ও ফ্রীফায়ার বনাম আজকের যুবসমাজ

নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসা. ধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

আপডেট : ০৬:৫১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩