চুয়াডাঙ্গা ০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় ১০ কোটি টাকার ডায়মন্ড জুয়েলারীসহ পাচারকারী আটক

Padma Sangbad
৭৯

ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় যশোরের শার্শা সীমান্ত থেকে ১০ কোটি টাকা মূল্যের ডায়মন্ড অর্নামেন্টস সহ হাফিজুর রহমান (৪৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি।
বৃহস্প্রতিবার (৩০ জানুয়ারি) সকালে সীমান্তের পাঁচভূলট গ্রামের বদিপাড়া রাস্তার ওপর থেকে ডায়মন্ড অর্নামেন্টস তাকে আটক করা হয়। আটক হাফিজুর একই গ্রামের মৃত শাহাদত মোড়লের ছেলে ।

বিজিবি জানায়,ভারত থেকে বাংলাদেশে ডায়মন্ড পাচার হবে এমন গোপন খবরে, উপজেলার গোগা ইউনিয়নের পাঁচ ভূলাট সীমান্তের বদিপাড়া রাস্তার পার্শ্বে অভিযান চালিয়ে একটি ব্যাটারী চালিত ভ্যানসহ চালককে আটক করা হয়। পরে তল্লাশী করে তার শরীরের কোমরে কস্টেপ দ্বারা অভিনব কায়দায় লুকায়িত ২১০ গ্রাম ওজনের ডায়মন্ডের ৭ টি আংটি ,২টি পায়েল , ১টি ব্যাচলেট , ৩টি হাতের বালা, ১২ টি নাকফুল উদ্ধার করা হয়। যার মূল্য ১০ কোটি টাকা।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, উদ্ধারকৃত ডায়মন্ড জুয়েলারী যশোর ট্রেজারী অফিস জমা ও আটক আসামীকে ভ্যানসহ শার্শা থানায় হস্থান্তর করা হয়েছে।

আপডেট : ১১:৪৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫