চুয়াডাঙ্গা ১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে কোটি টাকার স্বর্ণসহ আটক দুই

Padma Sangbad
১৪৬

অনলাইন ডেস্ক।
শাহজালালে কোটি টাকার স্বর্ণসহ আটক দুই
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ পাচারকালে দুই যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। উদ্ধার স্বর্ণের ওজন এক কেজি ১১১ গ্রাম। যার বাজার মূল্য প্রায় এক কোটি ১০ লাখ টাকা।

রোববার বিকেলে এ খবর জানান এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

আটক যাত্রীরা হলেন, সাদ্দাম হোসেন (৩৩) ও নিজাম খন্দকার (২৯)। তারা ঢাকা জেলার বাসিন্দা।

জিয়াউল হক জানান, দুবাই থেকে আসা একটি ফ্লাইটে আটকরা দুপুর ১২টা ২০ মিনিটে অবতরণ করেন। তারা ট্রলি টেম্পারিংয়ের চেষ্টা করলে তা এপিবিএনের নজরে আসে। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় এপিবিএনের গোয়েন্দারা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্বীকার করলেও পরে তারা স্বর্ণ থাকার কথা স্বীকার করেন।

জিয়াউল হক আরও জানান, পরে সাদ্দাম হোসেন ও নিজাম খন্দকারের সঙ্গে থাকা ট্রলি, ব্যাগ এবং হাত ঘড়ির মধ্যে থেকে বিশেষ কায়দায় লুকানো স্বর্ণ উদ্ধার করা হয়। এছাড়া স্বর্ণের বারের পাশাপাশি স্বর্ণের প্লেটও উদ্ধার করা হয়। আপাত দৃষ্টিতে এই প্লেট সাদা রঙের হলেও রাসায়নিক পরীক্ষা করে তা ২৪ ক্যারেটের স্বর্ণ বলে নিশ্চিত হওয়া গেছে।

আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এপিবিএনের এই কর্মকর্তা।

আপডেট : ০৭:৫৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩