চুয়াডাঙ্গা ০৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিবপুরে অবৈধ পুকুর খনন ও মাটি পরিবহন: দেড় লাখ টাকা জরিমানা

Padma Sangbad
৩৩

নরসিংদীর শিবপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।গত বুধবার (০৪ মার্চ ২০২৬) দিবাগত রাতে উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের দৃষ্টিনন্দন পার্ক সংলগ্ন খালপাড় এলাকা এবং বাঘাবো ইউনিয়নের নাওহালা টেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহিম নেতৃত্ব দেন। এ সময় শিবপুর মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
অভিযানকালে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পৃথক অভিযানে অবৈধভাবে মাটি কেটে পরিবহনের প্রস্তুতিকালে ২টি ড্রাম ট্রাক আটক করা হয়। এ ঘটনায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী আরও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপডেট : ০১:৫৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬