চুয়াডাঙ্গা ০৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাসহ ২৩ জনকে হাজিরার নির্দেশ

Padma Sangbad
৬৯

রাজধানীর পূর্বাচলে রাজউকের সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা পাঁচ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জন পলাতক আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। পাশাপাশি, এই বিষয়ে গেজেট ও সংবাদপত্র বিজ্ঞপ্তি প্রকাশের প্রতিবেদন জমা দিতে আগামী ২০ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানিয়েছেন, প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির ছয়টি মামলার মধ্যে আজ পাঁচটির শুনানির তারিখ ছিল। এর মধ্যে একটি মামলায় গত ১৭ জুন গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। বাকি পাঁচ মামলার ২৩ আসামি পলাতক রয়েছেন—এমন প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়। ফলে, তাদের আদালতে হাজির করার লক্ষ্যে গেজেট ও সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন…

বাংলাদেশে এখন আর কোনো জঙ্গি নেই : ডিএমপি কমিশনার

জাতীয় নির্বাচনের বাজেটে কার্পণ্য নয় : অর্থ উপদেষ্টা

পত্রিকায় যাদের বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে- হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য সামসুদ্দীন আহমদ চৌধুরী, পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।

প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬ মামলা করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও অনেককে আসামি করা হয় সবগুলো মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

আপডেট : ১২:৪৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫