চুয়াডাঙ্গা ০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের রেড অ্যালার্ট জারি

Padma Sangbad
৮১

অনলাইন ডেস্ক।।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়-এর নামে রেড অ্যালার্ট জারি করেছে। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্লট জালিয়াতির মামলার তদন্ত কর্মকর্তা এই চিঠি প্রেরণ করেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, দুজনই বর্তমানে বিদেশে আছেন। ন্যায়বিচারের স্বার্থে, আদালত তাদের অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে আনার জন্য ওয়ারেন্ট ইস্যু করেছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের আত্মীয়দের বিরুদ্ধে পৃথক তিনটি মামলার তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সকালে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণটি অনুষ্ঠিত হয়। এর আগে মামলায় জব্দতালিকার ৪৪টি নথির বিষয়ে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

অন্যদিকে, চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাৎসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন বিচারিক আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। গেল ২০ মার্চে জিএম কাদের দম্পতির বিরুদ্ধে অনুসন্ধানে নামে সংস্থাটি।

আপডেট : ১১:১৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫