চুয়াডাঙ্গা ০৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকুপায় দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া আহত ২৫

Padma Sangbad
৭৫

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

আজ রবিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার শাহাবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বদরুল ইসলাম ও নাজমুল বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে রবিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ২৫ জন আহত হয়। এ সময় দুই গ্রুপের ৬টি বাড়িঘর ভাঙচুর করা হয়। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি মাসুম হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপডেট : ০২:০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪