চুয়াডাঙ্গা ০৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীনগরে চাঁদা না পেয়ে ইন্টারনেট ব্যবসায়ীকে মারধর ও ছিনতাই: আহত ১, থানায় অভিযোগ

Padma Sangbad

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["default"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

৮৯

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

মুন্সিগঞ্জের শ্রীনগরে চাঁদা না পেয়ে এক ইন্টারনেট ব্যবসায়ীকে মারধর করে স্বর্ণের চেইন, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ কামারগাঁও ভূইয়াবাড়ি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম রিগ্যান (৩৮)।

ভুক্তভোগী ইন্টারনেট ব্যবসায়ী রিগ্যান জানান, তিনি বাংলাদেশ বিটিআরসি অনুমোদিত দুটি কোম্পানির পপ ইনচার্জ হিসেবে দীর্ঘদিন ধরে কামারগাঁও এলাকায় ইন্টারনেট ব্যবসা পরিচালনা করছেন। স্থানীয় আলিফ হোসেন (২৮) নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে তাকে নিয়মিত চাঁদা দেওয়ার জন্য চাপ দিচ্ছিল এবং চাঁদা না দিলে লাইন কেটে দেওয়ার হুমকি দিচ্ছিল।

গত ২৩ সেপ্টেম্বর রাত ১১টার দিকে আলিফ হোসেন, সালাউদ্দিন (৩৮), আসিফ (২২) সহ আরও ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি মিলে রিগ্যানের ইন্টারনেট লাইন কেটে ফেলে। রিগ্যান ঘটনাস্থলে এসে কারণ জানতে চাইলে তারা তাকে মারধর শুরু করে। এই সময় হামলাকারীরা তার গলায় থাকা স্বর্ণের চেইন, মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নেয়।

আশপাশের লোকজন ছুটে এলে প্রাণনাশের হুমকি দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত রিগ্যানকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে অভিযুক্ত আলিফ হোসেনের বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা খান জানান, ভুক্তভোগী রিগ্যান একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপডেট : ১০:৩৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫