চুয়াডাঙ্গা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সব কথা সব সময় বলতে নেই

Padma Sangbad
৭২

ড. মোঃ আমিনুল ইসলাম।।

নেতা করছে মিথ্যাচার
মুখের উপর বলতে নেই,
ভালো-মন্দ যাই করুক,
উল্টো পথেও চলতে নেই।

স্ত্রী থাকতেও অন্য নারী…
স্বামী থাকতেও অন্য পুরুষ…
ওসব কথা বলতে নেই-
প্রতিকূলেও চলতে নেই।

বসের ভুল ধরতে নেই,
ইচ্ছেমতো চলতে নেই,
কানে মুখে লাগাও তালা
হৃদয়েরটাও খুলতে নেই।

শ্রোতা বুঝে গাইবে গান
নিজের টান থাকতে নেই,
যার জায়গায় যে সঠিক,
নিজের মতোও বুঝতে নেই।

রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র থাকলে
চোখে দেখে চলতে নেই,
অন্ধ, বোবা, বধির হও
আলোর পথেও চলতে নেই।

আপডেট : ১২:৫৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

সব কথা সব সময় বলতে নেই

আপডেট : ১২:৫৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
৭২

ড. মোঃ আমিনুল ইসলাম।।

নেতা করছে মিথ্যাচার
মুখের উপর বলতে নেই,
ভালো-মন্দ যাই করুক,
উল্টো পথেও চলতে নেই।

স্ত্রী থাকতেও অন্য নারী…
স্বামী থাকতেও অন্য পুরুষ…
ওসব কথা বলতে নেই-
প্রতিকূলেও চলতে নেই।

বসের ভুল ধরতে নেই,
ইচ্ছেমতো চলতে নেই,
কানে মুখে লাগাও তালা
হৃদয়েরটাও খুলতে নেই।

শ্রোতা বুঝে গাইবে গান
নিজের টান থাকতে নেই,
যার জায়গায় যে সঠিক,
নিজের মতোও বুঝতে নেই।

রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র থাকলে
চোখে দেখে চলতে নেই,
অন্ধ, বোবা, বধির হও
আলোর পথেও চলতে নেই।