চুয়াডাঙ্গা ০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের কড়া সমালোচনা করে রুমিন ফারহানার বক্তব্যে উত্তাল সংসদ

Padma Sangbad
১১৫

অনলাইন ডেস্ক।।
গ্যাস, বিদ্যুৎ সংকট ও ঋণখেলাপি ইস্যুতে জাতীয় সংসদে সরকারের কড়া সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এসময় তার বক্তব্যকে কেন্দ্র করে সংসদ কক্ষে তীব্র হট্টগোলের সৃষ্টি হয়েছে।

আজ বুধবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে একটি বিলের ওপর জনমত যাচাইয়ের প্রস্তাবের ওপর বক্তব্য দেওয়ার সময় এ হট্টগোল হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

রুমিন ফারহানা বলেন, ‘প্রত্যেকটা সরকারের একটা চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় আসবে, আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না- এটা হইতে পারে না। বিএনপি ক্ষমতায় আসবে আবার সারের সংকট হবে না, গরিব কৃষক সার কারখানায় গিয়ে সেটা লুট করবেন না, সেইটাও হইতে পারে না।’

তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, সেটাও হওয়া সম্ভব না। বিএনপি ক্ষমতায় আসবে আর বাংলাদেশ প্রথমবারের মতো ঋণখেলাপিতে সর্বোচ্চ স্থান অর্জন করবে না, সেটাও হইতে পারে না। সুতরাং বিএনপি ক্ষমতায় আসা মানে ঋণ খেলাপিতে সর্বোচ্চ হওয়া, ছয় লাখ ছয় হাজার কোটি টাকার ওপর ঋণ খেলাপি হওয়া ইত্যাদি.. ইত্যাদি।’

রুমিন ফারহানা যখন এই বক্তব্য রাখছিলেন তখন সরকারদলীয় সংসদ সদস্যরা তুমুল হট্টগোল তৈরি করলে ডেপুটি স্পিকার কায়সার কামাল সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান।

পরে রুমিন ফারহানা বলেন, ‘এত অসহিষ্ণু সংসদ! মনে হয় যেন একবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি আমরা। মজা মন্দ না। আওয়ামী লীগকে যখন বলতাম তখন তারাও হট্টগোল করত। এখন বিএনপির একই ধরনের আচরণ করছে। আরও খারাপ আচরণ বরং বলি।’

সংসদে ঋণখেলাপিদের অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, ‘এই সংসদে বেশিরভাগ সদস্য ঋণখেলাপি হিসেবে পরিচিত। নির্বাচনের আগে নামটা কাটানোর জন্য হাইকোর্টে গিয়ে রিট করা এগুলো আমাদের পুরোনো সংস্কৃতি। এগুলো আমরা বহু দেখেছি।’

এরপর রুমিন ফারহানার জন্য নির্ধারিত দুই মিনিট সময় শেষ হয়ে গেলে তার মাইক বন্ধ হয়ে যায়। মাইক ছাড়াই বক্তব্য দিতে থাকেন রুমিন ফারহানা। এই পর্যায়ে আবারও সংসদে হট্টগোল শোনা যায়।

আপডেট : ০৯:৫৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬