চুয়াডাঙ্গা ১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার নতুন এসপি আরেফিন জুয়েল

Padma Sangbad
১৭০

অনলাইন ডেস্ক।।
দেশের ৬৪টি জেলায় নতুন পুলিশ সুপারদের (এসপি) পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে বলা হয়েছে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকার এর আগে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে চূড়ান্ত করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, খাগড়াছড়ির এসপি আরেফিন জুয়েলকে সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে। তাঁর এই নতুন কর্মস্থলে যোগদান সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশিং কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষতা নিশ্চিত করতে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের ব্যাপক রদবদল আনা হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই পুলিশ সুপারদের পদায়ন লটারির মাধ্যমে চূড়ান্ত করা হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ দেওয়া হয়।

আপডেট : ০১:০০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫