চুয়াডাঙ্গা ০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় সুন্দরবনের হরিণ লোকালয়ে

Padma Sangbad
১৩৯

সাতক্ষীরা সংবাদদাতা : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বাঘের তাড়া খেয়ে একটি হরিণ লোকালয়ে প্রবেশের পর তা আবারও সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের দৃষ্টিনন্দন এলাকার খোলপেটুয়া নদী পেরিয়ে হরিণটি লোকালয়ে প্রবেশ করে। পরে স্থানীয় মানুষের নজরে পড়লে হরিণটি ধরে স্থানীয় বন অফিসে খবর দেয় তারা। খবর পেয়ে বনবিভাগের সদস্যরা এসে হরিনটি সুন্দরবনে অবমুক্ত করেন।

বুড়িগোয়ালিনী বন বিভাগের স্টেশন কর্মকর্তা (এসও) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষুধার্ত বাঘের তাড়ায় সুন্দরবনের ভিতরে থাকা হরিণ মাঝে মধ্যেই নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। বৃহস্পতিবার সকালে লোকালয় থেকে উদ্ধার হওয়া হরিণটি সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় অবমুক্ত করা হয়েছে।

আপডেট : ০২:৩৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫