চুয়াডাঙ্গা ০৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপির বাড়িতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ ছেলে আটক

Padma Sangbad
৮৫

সাতক্ষীরায় সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। পরে অস্ত্র ও মাদকসহ তার ছোট ছেলে রুমনকে আটক করেছে তারা। অভিযানের সময় সে মা*দকাসক্ত অবস্থায় ছিল বলে জানা গেছে।

রোববার (১৫ জুন) দুপুরে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

জানা যায়, সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার এ অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে মেজর ইফতেখার বলেন, রুমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মা*দক সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, এ সময় রুমনের কক্ষ থেকে বিদেশি অস্ত্র, ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপডেট : ১২:৪৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫