চুয়াডাঙ্গা ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিইসির সামনে বিএনপি-এনসিপি নেতাকর্মীদের হাতাহাতি, আহত ৩

Padma Sangbad
৯০

অনলাইন ডেস্ক।।
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দাবি-আপত্তির শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের উপস্থিতিতে শুনানি শুরু হয়।

শুনানি চলাকালে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসন নিয়ে এনসিপি ও বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার অনুসারীদের মধ্যে হাতাহাতি, মারামারি ও উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় এনসিপির তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ ওঠে।

আহতরা হলেন— এনসিপি নেতা প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, মুস্তফা সুমন ও আতাউল্লাহ।

প্রকৌশলী আমিনুল হক চৌধুরী অভিযোগ করে বলেন, আমাদের অপরাধ শুধু এই যে আমরা দাবি নিয়ে ইসিতে এসেছি। সেই কারণে সিইসির সামনেই আমাদের আক্রমণ করা হয়েছে।

অন্যদিকে, রুমিন ফারহানা দাবি করেন, প্রথমে তারা আমাদের ধাক্কা দেয়, এর পর আমার অনুসারীরা এর প্রতিবাদ জানায়। তবে এনসিপি নেতাকর্মীদের মারধরের বিষয়ে তিনি বলেন, “তারা আসলে কারা—এনসিপি-জামায়াত না গুন্ডা-মাস্তান—আমরা তা জানি না।

এ সময় উপস্থিত নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ চেষ্টা করেও দুই পক্ষের সংঘর্ষ থামাতে ব্যর্থ হন।

আপডেট : ১২:৩৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫