চুয়াডাঙ্গা ০৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বিজিবির অভিযানে চার লক্ষ টাকার মালামাল আটক কলারোয়ার খবর, সাতক্ষীরা সদরের খবর, হাইলাইটস

Padma Sangbad
৮০

রবিবার (০৮ জুন ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫৫০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেটসহ প্রায় চার লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির আভিযানে শ্মশান মাঠ এবং রাজপুর হতে ৫৫০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট আটক করে।

এছাড়াও, কুশখালী বিওপির আভিযানে আমবাগান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির আভিযানে চারাবাড়ী আমবাগান হতে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ী এবং ভারতীয় ঔষধ আটক করে।

কাকডাঙ্গা বিওপির আভিযানে কেড়াগাছি মোড় নামক স্থান ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানে গোবিন্দকাঠি ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে এবং চান্দুরিয়া বিওপির আভিযানে কাদপুর আমবাগান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী আটক করে।

আটক পন্যের সর্বমোট মূল্য ৩ লাখ ৮২ হাজার ৫০০ টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আপডেট : ০১:৩০:০২ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫