চুয়াডাঙ্গা ০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনীর অভিযান দেশীয় অস্ত্রসহ চুয়াডাঙ্গায় দুই চাঁদাবাজ আটক

Padma Sangbad
১৫১

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গায় সেনাবাহিনী অভিযান চালিয়ে পৌর এলাকায় কলোনী পাড়া থেকে দেশীয় অস্ত্রসহ দুই জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৬টার সময় ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফির নেতৃত্বে কলোনী পাড়ায় মঞ্জু হোসেনের বাড়িতে সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৫টি রামদা, ১টি চাপাতি, ২টি অ্যান্ড্রয়েড ফোন ও ১টি বাটন ফোনসহ দু’জনকে আটক করেন।

আটককৃত আসামিরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনী পাড়ার মৃত. বাবর আলীর ছেলে মো. মঞ্জু হোসেন (৫২) এবং একই এলাকার সেলিম হোসেনের ছেলে মো. রাতুল (২২)।

ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইন-বহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।

তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। যেকোন ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃংখলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করেন।।

আপডেট : ০১:৪০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫