চুয়াডাঙ্গা ০৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ নির্ধারণ

Padma Sangbad
৬৬

অনলাইন ডেস্ক।।
মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় গুম ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা, সেনাবাহিনীর ১৩ কর্মকর্তা এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। একটি মামলার শুনানি অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর, আরেকটির শুনানি ৭ ডিসেম্বর।

রোববার (২৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নতুন তারিখ ঘোষণা করেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন— বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

সকালে দুই মামলার ১৩ অভিযুক্ত সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে সামনাসামনি উপস্থিতির পরিবর্তে পরবর্তী কার্যক্রমে ভার্চুয়ালি হাজিরার অনুমতি চেয়ে আইনজীবীরা আবেদন করেন।

একই দিন শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ট্রাইব্যুনালের বিচারকদের ছবি প্রচারিত হওয়ায় ছবি অপসারণের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি আদালত অবমাননাকর মন্তব্য মুছে ফেলার নির্দেশও প্রদান করা হয়।

গত ৮ অক্টোবর পৃথক দুই মামলায় মোট ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এরপর অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল ২২ অক্টোবর শুনানির তারিখ নির্ধারণের পাশাপাশি একাধিক অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

র‍্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশনের (টিএফআই) গোপন সেলে বন্দী রেখে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনাসহ ১৭ জনকে আসামি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন- শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র‍্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, র‍্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ, কর্নেল আনোয়ার লতিফ খান, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, র‍্যাব কর্মকর্তা কে এম আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, মাহবুব আলম, আবদুল্লাহ আল মোমেন, সারোয়ার বিন কাশেম, খায়রুল ইসলাম, মশিউর রহমান জুয়েল ও সাইফুল ইসলাম সুমন। এর মধ্যে ১০ সেনা কর্মকর্তাকে ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এ ছাড়া জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) বা আয়নাঘরে গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় ১৩ জনকে আসামি করা হয়। এই মামলায়ও শেখ হাসিনা-তারিক আহমেদ সিদ্দিকের নাম রয়েছে।

অন্য আসামিরা হলেন- ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লে. জেনারেল (অব.) মো. সাইফুল আলম, সাবেক ডিজি লে. জেনারেল তাবরেজ শামস চৌধুরী, সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) হামিদুল হক, মেজর জেনারেল তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল সরওয়ার হোসেন, মেজর জেনারেল কবির আহাম্মদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী ও লে. কর্নেল (অব.) মখসুরুল হক। এর মধ্যে ওই দিন তিনজনকে ট্রাব্যুনালে হাজির করা হয়।

এই দুই মামলায় কারাগারে থাকা ১৩ সেনা কর্মকর্তা হলেন- র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসরকালীন ছুটিতে), র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন, লে. কর্নেল মো. সারওয়ার বিন কাশেম, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকী।

গত ১২ অক্টোবর ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের সেখানে রাখা হয়েছে।

আপডেট : ১২:৪৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫