চুয়াডাঙ্গা ১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে নিতে গিয়ে শ্বশুরবাড়িতে হামলা: মারধরের শিকার হয়ে জামাইয়ের মৃত্যু, হত্যা মামলা দায়ের

Padma Sangbad

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["default"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

৫২

অনলাইন ডেস্ক :
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার হয়ে রুবেল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি স্থানীয়দের মধ্যে বিরাজ করছে তীব্র ক্ষোভ।
নিহত রুবেল মিয়া উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের ছেলে হিসেবে পরিচিত।
পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরে রুবেল মিয়া ও তার স্ত্রী জেসমিন বেগমের মধ্যে পারিবারিক কলহ চলছিল। সেই বিরোধ মেটাতে এবং স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে গত ২২ এপ্রিল সন্ধ্যায় তিনি শ্বশুরবাড়িতে যান। কিন্তু সেখানে গিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, এ সময় তার স্ত্রী জেসমিন বেগম, শ্যালক মিজানুর রহমানসহ পরিবারের কয়েকজন সদস্য মিলে রুবেল মিয়াকে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শনিবার (২৫ এপ্রিল) নিহতের পরিবার ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে (মামলা নং-২৫)। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্ত্রী জেসমিন বেগম, তার বড় ভাই মিজানুর রহমানসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন।

আরও পড়ুন:টোল ও দূরত্বভিত্তিক নতুন বাসভাড়া নির্ধারণ: বিভিন্ন রুটে যাত্রীপ্রতি খরচ প্রকাশ

রুবেল মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভও ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত আসামিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপডেট : ০২:০০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬