চুয়াডাঙ্গা ০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাফ ভাড়া নিয়ে বিতর্ক, শিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যা

Padma Sangbad
১৫১

গাজীপুরে হাফ ভাড়া নিয়ে বিতর্কে সিয়াম (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তাকওয়া পরিবহনের হেলপারের বিরুদ্ধে। ঘটনার পর ওই মিনিবাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি আটক করে স্থানীয় জনতা।

গতকার বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিং মহাসড়কের গাজীপুর মহানগরীর পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকার স্থানীয় রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি গাজীপুর সদর উপজেলার বাউপাড়া গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম বলেন, সিয়াম জয়দেবপুর চৌরাস্তা থেকে তাকওয়া (মিনি) পরিবহনে চড়ে পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকায় আসছিল। এ সময় হাফ ভাড়া নিয়ে ওই বাসের হেলপারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হেলপার শিক্ষার্থী সিয়ামকে ধাক্কা দিলে চলন্ত বাস থেকে মহাসড়কে পড়ে যান তিনি। এ সময় পেছন থেকে দ্রুত গতির অন্য একটি পরিবহন চাপা দিলে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই বলেন, খবর পেয়ে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

স্থানীয় লোকজন তাকওয়া পরিবহনের বাসটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটক করার চেষ্টা করছি। দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আপডেট : ০৮:২৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫