চুয়াডাঙ্গা ০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ বক্তব্যটি শেখ হাসিনার

Padma Sangbad
১৪২

‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।’ অনলাইনে ছড়িয়ে পড়া এমন বক্তব্যটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ফরেনসিক রিপোর্টে এর প্রমাণ মিলেছে।
বুধবার (৩০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
চিফ প্রসিকিউটর বলেন, অনলাইনে ছড়িয়ে পড়া একটি অডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।’ তদন্ত সংস্থা এই অডিওর ফরেনসিক পরীক্ষা করে তা শেখ হাসিনার বলে নিশ্চিত করেছে।
এই বক্তব্যের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজে হস্তক্ষেপ ও হুমকি দেওয়ার অভিযোগ এনে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হয়েছে।
এদিকে একই দিনে ট্রাইব্যুনালে আরও কয়েকটি আদেশ দেওয়া হয়। জুলাই-আগস্টের আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পাশাপাশি, আশুলিয়ায় এক ব্যক্তিকে গুলি করে হত্যার পর দেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
এছাড়া, স্বামীর অসুস্থতার কারণে জামিন চেয়ে প্যারোলে মুক্তির আবেদন করেন সাবেক মন্ত্রী দীপু মনি। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাকে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দেন।

আপডেট : ০৪:১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫