চুয়াডাঙ্গা ০২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৩৫ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

Padma Sangbad
৬৬

কক্সবাজারে ৩৫ হাজার ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৫০) নামের এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) সদস্যরা। এ সময় মাদক পরিবহনে সহযোগিতা করার অভিযোগে শামসুল আলম (৩২) নামের এক সিএনজি অটোচালকেও আটক করা হয়। পরে তাদের পুলিশে হস্তান্তর করলে গ্রেপ্তার দেখানো হয়।

আজ রবিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএনসি কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।

গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর আলম ময়মনসিংহের মুক্তাগাছা থানার মোগলটুরলা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ঢাকা জজ কোর্টে কর্মরত কনস্টেবল। গ্রেপ্তার হওয়া শামসুল আলম উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজায় একটি সিএনজি অটোরিক্সায় তল্লাশি করা হয়। এ সময় যাত্রী জাহাঙ্গীর নিজেকে পুলিশ কনস্টেবল পরিচয় দেন। তার ব্যাগ তল্লাশি করে ৩৫ হাজার ইয়াবা পাওয়া যায়। তাকে ইয়াবা পরিবহনে সহযোগিতা করার অপরাধে সিএনজি অটোরিকশাচালক শামসুলকেও আটক করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করা হয়েছে। পুলিশ কনস্টেবল ঢাকা জেলা কোর্টে কর্মরত। পূর্বে তিনি দীর্ঘদিন কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পে এপিবিএন সদস্য হিসেবে চাকরিরত ছিল।।

আপডেট : ০৪:৫০:১০ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪