চুয়াডাঙ্গা ০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘৩ দফা আদায় করেই রাস্তা ছাড়ব’

Padma Sangbad
১৫১

ছাত্র-জনতার তিন দফা দাবির মধ্যে একটিও বাকি থাকতে রাস্তা থেকে উঠবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। আজ শনিবার রাতে ১০টা ২৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে এক পোস্টে তিনি এ কথা জানান।

হাসনাত আবদুল্লাহ লিখেন, ‘ছাত্র-জনতার তিন দফা দাবি- ১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। ২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। ৩. জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।’

তিনি লিখেন, ‘এই তিন দফার একটি বাকি থাকতেও ছাত্র-জনতা রাস্তা থেকে উঠবে না। আমরা ৫ অগাস্টের অসমাপ্ত কাজ শেষ করতে এসেছি। আমাদের দাবি আদায় করে ছাড়বই। কোনো ষড়যন্ত্র কাজ হবে না। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না।’

এদিকে, আজ রাত ৮টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে।বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

আজ বিকেলে যশোরে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের প্রেস সচিব তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আমরা আমাদের সরকারের বিবৃতি দিয়েছি। আজ রাতে মিটিং আছে, সেখানে আইসিটি অ্যাক্টের অধ্যাদেশ প্রস্তাবনা নিয়ে আলোচনা করতেই উপদেষ্টা পরিষদের জরুরি মিটিং।’

আপডেট : ১২:০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫