বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষার আলো ছড়ানোর দিন!
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["default"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মোঃ আব্দুর রহমান অনিক।।
শিক্ষকরা শুধুমাত্র জ্ঞান দেয় না, বরং তারা আমাদেরকে ভালো মানুষ হয়ে গড়ে তোলেন।
প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব শিক্ষক দিবস। এই দিনটি শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার এবং তাদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি দিন। শিক্ষকরা শুধুমাত্র জ্ঞান দেয় না, বরং তারা আমাদেরকে ভালো মানুষ হয়ে গড়ে তোলে। তারা আমাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শিক্ষকরা আমাদের জীবনে একজন দিপশিখা স্বরূপ। তারা আমাদের অন্ধকার জীবনে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে আমাদেরকে সঠিক পথ দেখায়। শিক্ষকরা আমাদেরকে শুধুমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞানই শিখায় না, বরং জীবনের নানা দিক শিখায়। তারা আমাদেরকে সত্য, ন্যায়, সমতা, ভ্রাতৃত্ব এবং মানবতাবাদী মূল্যবোধ শিখায়।আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। এই দিনটি শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার এবং তাদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি দিন। । তারা আমাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিশ্ব শিক্ষক দিবসের গুরুত্ব
বিশ্ব শিক্ষক দিবস পালনের মাধ্যমে আমরা শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা প্রকাশ করি। এই দিনটি শিক্ষকদের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এটি শিক্ষকদের কাজের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে।বিশ্ববিখ্যাত গ্রিক বিজ্ঞানী ও দার্শনিক,এরিস্টটল শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি হয়।
বিশ্ব শিক্ষক দিবসের ইতিহাস
বিশ্ব শিক্ষক দিবস পালনের ইতিহাস ১৯৯৪ সালে শুরু হয়। ইউনেস্কো এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) যৌথভাবে এই দিবস পালনের সিদ্ধান্ত নেয়।শিক্ষকরা আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। তারা আমাদেরকে ভালো মানুষ হয়ে গড়ে তোলেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সকল প্রিয় শ্রদ্ধাভাজন সকল শিক্ষকদের প্রতি।।

























