চুয়াডাঙ্গা ০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

Padma Sangbad
২৫

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দর্শনায় ‘জয় বাংলা’ লেখা একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে কুড়ুলগাছি ইউনিয়নের রায়সা বিল মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ফটকের পাশ থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে দর্শনা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দর্শনা থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, উদ্ধারকৃত বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা যাচাই শেষে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

আপডেট : ১২:০০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬