চুয়াডাঙ্গা ০১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

Padma Sangbad
৪১

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর সভাপতিত্ব করেন এবং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান। আরো বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান প্রমুখ। সভায় ডা. মোঃ হুমায়ুন কবীর বলেন, আগামী ২৮ জুন সারা দেশের মতো পঞ্চগড়ের আটোয়ারীতেও সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও ১৪৫ টি টিকা কেন্দ্রে মোট ১৭ হাজার ১শত ২৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৮শত ৮৩ জন শিশুকে নীল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১৫ হাজার ২শত ৪৫ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি বলেন, প্রতি টিকাদান কেন্দ্রে দুইজন করে মোট ২৯০ জন স্বেচ্ছাসেবক কাজ করবে। সভায় বক্তারা শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে রক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব তুলে ধরে ক্যাম্পেইন সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।, উপজেলায় যেন একটি শিশুও এই কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভুমিকা রাখার আহবান জানান অনুষ্ঠানের প্রধান অতিথির ইউএনও রিপামনি দেবী । সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সুধিজনসহ স্থানীয় গণমাধ্যমকমর্ীরা উপস্থিত ছিলেন।

আপডেট : ০৯:২৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬