চুয়াডাঙ্গা ০৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে কবরস্থানের পাশ থেকে তিনটি মেছো বিড়ালের শাবক উদ্ধার

Padma Sangbad
৩১

মেহেরপুর গাংনী প্রতিনিধি।।

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের মাঝেরগ্রামের একটি কবরস্থানের পাশ থেকে তিনটি মেছো বিড়ালের শাবক উদ্ধার করেছেন স্থানীয় কয়েকজন যুবক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কৃষকরা কবরস্থানের পাশে শাবকগুলোকে ঘোরাফেরা করতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় যুবকরা গিয়ে শাবক তিনটি নিরাপদে উদ্ধার করেন। স্থানীয়দের ধারণা, আশপাশের কোনো ঝোপঝাড় বা গর্ত থেকে শাবকগুলো বের হয়ে এসেছিল এবং কাছাকাছি তাদের মা মেছো বিড়ালটিও থাকতে পারে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া শাবকগুলোকে অন্যত্র সরিয়ে নেওয়া বা লোকালয়ে রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ইতোমধ্যে বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে মেহেরপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস টি হামিম হায়দারকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

আপডেট : ০১:১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬