চুয়াডাঙ্গা ০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর

Padma Sangbad
২৪

অনলাইন ডেস্ক।।
পলায়ন, অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ বিভাগীয় তদন্তে প্রমাণিত হওয়ায় পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া একজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করা হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার (ডিসি) মো. নাজমুল ইসলাম, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগ, ২-এপিবিএনের সাবেক এএসপি মোদু আরিফুজ্জামান, গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম এবং সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান।

আর বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তা হলেন রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, ক্ষমতার অপব্যবহার করে অপহরণ ও অর্থ দাবি এবং বিভিন্ন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে।

এসব অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই নোটিশের জবাব না দেওয়ায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিরুদ্ধে গুরুদণ্ডের সিদ্ধান্ত নেওয়া হয়।

আপডেট : ০২:৩৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬