চুয়াডাঙ্গা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপেই চৌগাছা; তালিকা প্রকাশ

Padma Sangbad
৪১

অনলাইন ডেস্ক।।

দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে কোন ধাপে কতটি উপজেলায় এবং কতটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে, তার তালিকা প্রকাশ করেছে কমিশন। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপেই অনুষ্ঠিত হবে এক হাজার ৪২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচন ঘিরে যশোরের চৌগাছা উপজেলাতেও তৈরি হচ্ছে আগ্রহ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত তালিকাটি প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার এক হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার এক হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার এক হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসির পূর্বঘোষিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রস্তুতি নিয়ে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলতি মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে সংলাপে বসবে নির্বাচন কমিশন। তিন ধাপে আগামী ১০ ডিসেম্বরের আগেই সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে।

শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার আলোচনা স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রভাব ফেলবে বলে মনে করেন না নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তবে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও নির্বাচনী তালিকা প্রকাশের পর স্থানীয় পর্যায়ে নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

আপডেট : ১১:১৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬