চুয়াডাঙ্গা ০৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ সাবেক মেয়র আতিয়ার রহমান হাবুকে আটক করে

Padma Sangbad
৩১

বিশেষ প্রতিনিধি :

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার সাবেক মেয়র ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আতিয়ার রহমান হাবুকে (৫৫) আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোন ডিবি।

আটক আতিয়ার রহমান হাবু দর্শনা পৌর এলাকার ইসলাম বাজার মহল্লার মৃত শামসুল ইসলামের ছেলে। তিনি দর্শনা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, সাবেক এই মেয়র দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গার দর্শনার নিজ বাসভবন ছেড়ে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় নিজস্ব বাসভবনে অবস্থান করছিলেন।

ঢাকা গুলশান বিভাগের ডিবি উপ-পুলিশ কর্মকর্তা আ স ম আনোয়ার হোসেন খান সাবেক এই মেয়রের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপডেট : ১২:১৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬