চুয়াডাঙ্গা ১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ দখলের হুমকি ভারতের মন্ত্রী অর্জুন সিংয়ের

Padma Sangbad
৪৩

আন্তর্জাতিক ডেস্ক।।

বাংলাদেশকে ১৬ ডিসেম্বরের মধ্যে দখল করার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং। একই সঙ্গে বাংলাদেশে হিন্দুদের হত্যার প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি। তার এমন মন্তব্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের কথিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করব। যথেষ্ট হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমরা অবশ্যই নেব।’

বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনা চলার মধ্যেই এমন বক্তব্য দিলেন পশ্চিমবঙ্গের এই মন্ত্রী।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দিল্লি থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা।

এ জন্য ঢাকার প্রশাসনের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।

তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে কঠোর অবস্থান জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, দেশে ফিরতে হলে শেখ হাসিনাকে প্রত্যর্পণ প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে।

ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের তিনি বলেন, শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে এবং কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে। তার ফেরার ইচ্ছা এবং বাস্তব পরিস্থিতি এক নয় বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

শেখ হাসিনার রাষ্ট্রীয় উড়োজাহাজে দেশে ফেরার দাবিকে ‘নিছক পাগলামি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম।

এর আগে বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। তার দেশে ফেরার জন্য উড়োজাহাজের ব্যবস্থা করতে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান ওই মন্ত্রী।

শেখ হাসিনা ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে চলে যান।

পরবর্তী সময়ে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

চলতি বছরের আগস্টে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানান ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তী সময়ে একাধিক সাক্ষাৎকারেও দেশে ফেরার পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

এ মাসের শুরুতে যুক্তরাজ্যে তার আইনজীবীদের মাধ্যমে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার খবরও প্রকাশিত হয়।

এদিকে, ঢাকা ইতোমধ্যে ভারতের কাছে পলাতক শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। অন্যদিকে, নয়াদিল্লি জানিয়েছে, বাংলাদেশের অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে।

আপডেট : ১১:২৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬