চুয়াডাঙ্গা ১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে প্রধানমন্ত্রীর বিদায়, শূন্য খরচে অভিবাসনের নতুন মাইলফলক

Padma Sangbad
৫

জাতীয় ডেস্ক (দৈনিক পদ্মা সংবাদ):

বিনা খরচে মালয়েশিয়াগামী ১১২ জন শ্রমিকের প্রথম বহরকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় বিমানবন্দরে উপস্থিত হয়ে তিনি কর্মীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এর আগে সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সম্পূর্ণ বিনা খরচে এই ১১২ কর্মী মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন’-এ যোগ দিচ্ছেন। ৩ বছরের নবায়নযোগ্য চুক্তিতে তাঁদের মাসিক মূল বেতন হবে ১,৭০০ রিঙ্গিত (প্রায় ৫২ হাজার টাকা)। এ ছাড়া নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের আবাসন ও চিকিৎসা সুবিধা প্রদান করবে।

তিনি জানান, সম্পূর্ণ ‘শূন্য খরচ’ নীতিতে এই নিয়োগ সম্পন্ন হয়েছে। পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, কল্যাণ বোর্ড ফি, প্রশিক্ষণ, বীমা ও যাতায়াত বাবদ বাংলাদেশে প্রয়োজনীয় জনপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা এবং ভিসা ও বিমান টিকিটের পুরো ব্যয় বহন করেছে নিয়োগকারী প্রতিষ্ঠান। এর ফলে জনপ্রতি প্রায় দুই লাখ টাকা সাশ্রয় হয়েছে, যা ১১২ জনের জন্য মোট সাশ্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।

নিয়োগ প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ ও দালালমুক্ত রাখা হয়েছিল উল্লেখ করে বোয়েসেল জানায়, অনলাইনে আবেদন করা ৪ হাজার ৩৯ জনের মধ্য থেকে গণমাধ্যমের উপস্থিতিতে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে ৩০০ জনকে বাছাই করা হয়। পরবর্তীতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত ১১২ জনকে নির্বাচিত করে মালয়েশিয়ার প্রতিষ্ঠানটি।

বোয়েসেল আরও নিশ্চিত করেছে যে, শূন্য খরচে মালয়েশিয়ার চার নামি প্রতিষ্ঠান (ডিএইচএল, টপ গ্লোভ, তাতাওয়া ইন্ডাস্ট্রি ও ইউনাইটেড প্ল্যান্টেশন) থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়া গেছে।

কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা দালালের খপ্পরে না পড়ার জন্য সর্বসাধারণকে সতর্ক করেছে বোয়েসেল। এই সরকারি প্রক্রিয়ায় কাউকে কোনো প্রকার অর্থ না দেওয়ার আহ্বান জানিয়ে সংস্থাটি বলেছে, নিয়োগ সংক্রান্ত সকল তথ্য কেবল বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজেই প্রকাশ করা হয়।

আপডেট : ১১:৫৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬