চুয়াডাঙ্গা ১২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসবিরোধী আইনে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে

Padma Sangbad
১০

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক :

রাজধানীর মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব কে এম সাখাওয়াত মুনসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো অন্য দুই আসামি হলেন— মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন (৫০) এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন (৫০)।

মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসউদুর রহমান আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। আবেদনে তিনি উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্ত প্রক্রিয়াধীন থাকায় এবং পরবর্তীতে রিমান্ড আবেদনের তাগিদ থাকায় আসামিদের আপাতত কারাগারে রাখা প্রয়োজন।

মামলার নথিসূত্রে জানা গেছে, গত বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে লালমাটিয়া মহিলা কলেজের সামনে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন সদস্য মিছিল বের করেন। স্থানীয় জনতা এ সময় তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। জিজ্ঞাসাবাদে আসামিরা ব্যানার প্রদর্শন ও উসকানিমূলক স্লোগান দেওয়ার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।

ঘটনার পর পুলিশ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে।

আপডেট : ১২:১৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬