চুয়াডাঙ্গা ১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্দিনে ভূমিকা রাখা’ গজারিয়ার ছাত্রদল নেতাদের নামে অপপ্রচারের অভিযোগ

Padma Sangbad
১০

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের গজারিয়ায় সামাজিক অনুষ্ঠানে তোলা সাধারণ ছবি ব্যবহার করে জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মো. তৌকির আহমেদ সাজ্জাদ ও বালুয়াকান্দী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম রানার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। ত্যাগী এই দুই তরুণ নেতার রাজনৈতিক ভাবমূর্তি ও সাংগঠনিক অবস্থান ক্ষুণ্ন করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে দাবি করেছেন গজারিয়া উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

স্থানীয় ছাত্রদল নেতাদের সূত্রে জানা গেছে, তৌকির আহমেদ সাজ্জাদ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ছাড়াও হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা মহানগরের যাত্রাবাড়ী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব সততার সঙ্গে পালন করেছেন। বিগত ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন। অন্যদিকে, মাসুম রানাও রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে দীর্ঘ সময় সাংগঠনিক দায়িত্ব পালন করে বালুয়াকান্দী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

গজারিয়া উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, তৌকির ও মাসুম দুজনেই রাজপথের পরীক্ষিত কর্মী। বিগত রাজনৈতিক প্রতিকূল ও দমন-পীড়নের সময়ে অনেকেই যখন নিজেদের গুটিয়ে নিয়েছিলেন, তখন তাঁরা সংগঠনকে সুসংগঠিত রাখতে এবং আন্দোলন চালিয়ে যেতে সাহস জুগিয়েছেন। সম্প্রতি একটি সামাজিক অনুষ্ঠানে তোলা পারিবারিক/সাধারণ ছবিকে পুঁজি করে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তাঁদের ঘনিষ্ঠতার যে কাল্পনিক তথ্য ছড়ানো হচ্ছে, তার কোনো ভিত্তি নেই।

রাজনৈতিক হিংসা চরিতার্থ করতেই এই অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে ছাত্রদল নেতারা বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে ত্যাগী ও নিবেদিতপ্রাণ এই দুই নেতার বিগত দিনের ত্যাগ ও রাজনৈতিক অবদান যাচাই করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।

আপডেট : ১২:২০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬