চুয়াডাঙ্গা ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের পার্কিং এরিয়া এবং আপ্রোচ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন এমপিঃ চঞ্চল

Padma Sangbad
৩৮

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর ঝিনাইদহ প্রতিনিধি :ঝিনাইদহের কোটচাঁদপুর ১৬ ই আগস্ট রবিবার সকাল ১১ টার দিকে ঐতিহ্যবাহী রেলস্টেশনের কার পার্কিং ও আপ্রোচ সড়কপথ নির্মান কাজের শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের (কোটচাঁদপুর-মহেশপুর) মাননীয় জাতীয় সংসদ সদস্য, সদস্য রেলপথ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল।
এলাকাবাসীর সূত্রে দীর্ঘ কয়েক বছর পর রেলস্টেশনের এই কার পার্কিং ও আপ্রোচ রাস্তাটি সংস্করণ হওয়ায় সকলের মুখে হাসি ফুটেছে। অনেক বাধাবিপত্তি অতিক্রম করে মাননীয় জাতীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে রাস্তাটির কাজ শুরু হওয়ায় এলাকাবাসী এমপি মহোদয়কে শুভেচ্ছা কামনা করেন। দীর্ঘদিন অবহেলিত ভাবে পড়ে থাকা রাস্তাটি সংস্করণ না থাকায় জনসাধারণের চলাচলের ক্ষেত্রে খুব দূর্বিষহ ছিলো,বিভিন্ন রিকশা ভ্যান ও বড় ধরনের যানবাহন চলাচলে নানা সমস্যা সৃষ্টি হতো এবং অনেক সময় ছোটখাটো দূর্ঘটনার সৃষ্টি হতো।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল, বিশেষ বাংলাদেশ রেলওয়ের পাকশী ডিভিশনের ব্যবস্থাপক শাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি মোছাঃ শরিফুন্নেচ্ছা মিকি, পৌরসভার মেয়র জাহিদুল ইসলাম, উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম খাঁন বাবলু, সিনিয়র সহসভাপতি লুৎফর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, পৌর আঃলীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল,যুগ্ম আহবায়ক সহিদুজ্জামান সেলিম, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জাহিদ হোসেনসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও রেলওয়ের কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের পাকশী ডিভিশনের ব্যবস্থাপক শাহিদুল ইসলাম।
উল্লেখ্য সরকারি বাজেট অনুযায়ী মোট ৭৪ লক্ষ উনসত্তর হাজার পাঁচশত একাশি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে।
প্রায় ২৭০০ বর্গমিটার আপ্রোচ সড়ক ও ৬১ বর্গমিটার কার পার্কিং সড়ক নির্মাণ হওয়ার বাজেট ঘোষনা হয়। উক্ত সড়ক নির্মানের কাজ করছেন পাকশী অঞ্চলের ১ম শ্রেনীর ঠিকাদার প্রতিষ্ঠান মের্সাস বিশ্বাস ট্রের্ডাস।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী শ্রী বীরবল চন্দ্র।

আপডেট : ০৩:০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০