চুয়াডাঙ্গা ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

Padma Sangbad
১৫৪

খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (নভেম্বর ১৩) দুপুর পৌনে একটায় হেলিকপ্টারে উড়ে ঢাকা থেকে খুলনায় আসেন তিনি। খুলনা জেলা স্টেডিয়াম হেলিপ্যাড থেকে প্রধানমন্ত্রী সার্কিট হাউজে আসেন। এখানে তিনি খুলনা বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে জনসভায় যোগ দেন শেখ হাসিনা।

জনসভা থেকে প্রধানমন্ত্রী ২ হাজার ৩৬৯ কোটি ৬২ লাখ টাকার ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ২২০ কোটি ৮২ লাখ টাকার ৫ টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

এদিকে, আওয়ামী লীগ সভাপতির আগমনকে মিছিল-স্লোগানে মুখরিত এখন খুলনা মহানগর। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সার্কিট হাউজ মাঠে আসছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাস, ট্রেন, ট্রাকে করে বাদ্যযন্ত্র বাজিয়ে জনসভাস্থলে আসেন তারা। আনুষ্ঠানিকভাবে জনসভা শুরুর আগেই সার্কিট হাউজ মাঠে জড়ো হন বিপুল সংখ্যক নেতাকর্মী।

বাহারি সাজসজ্জা আর বাদ্যযন্ত্রের তালে তালে বিভিন্ন স্লোগানে নেচে গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা। অনেকে আবার নেতাদের দেওয়া টিশার্ট কিংবা শাড়ি পরে এসেছেন জনসভায়।

মিছিল করে আসা নেতাকর্মীরা বলছেন, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে থেকে এক নজর দেখতে এবং তার কাছ থেকে ভবিষ্যৎ পরিকল্পনা আর উন্নয়নের বার্তা শুনতে এসেছেন তারা।

আপডেট : ০৪:০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩