চুয়াডাঙ্গা ০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কূটনীতিকদের সঙ্গে আগামী ৪ জানুয়ারি বৈঠক করবে ইসি

Padma Sangbad
১০২

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করতে আগামী ৪ জানুয়ারি ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন প্রধান এবং ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম আজ বাসস’কে জানান, ‘আগামী ৪ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।’
তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন কি কি পদক্ষেপ নিয়েছে বৈঠকে সে বিষয়ে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিকে অবহিত করা হবে।
কূটনীতিকদের আমন্ত্রণ জানাতে এবং তাদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র সচিবকে অনুরোধ করা হয়েছে বলে তিনি জানান।।

আপডেট : ১২:৫৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩