চুয়াডাঙ্গা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ড. হাছান মাহমুদ টানা চতুর্থবার এমপি হলেন

Padma Sangbad
৮৭

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক) আসন থেকে টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি এই আসন থেকে এক লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ ইকবাল হাছান (মোমবাতি) পেয়েছেন নয় হাজার ৩০১ ভোট।

এছাড়া জাতীয় পার্টির মুসা আহমেদ রানা (লাঙ্গল) দুই হাজার ২০৬, তৃণমূল বিএনপির খোরশেদ আলম (সোনালী আঁশ) এক হাজার ৩৩১, ইসলামিক ফ্রন্টের আহমদ রেজা (চেয়ার) এক হাজার ৩৯০, সুপ্রিম পার্টির মোরশেদ আলম (একতারা) এক হাজার ১৩০ ভোট পেয়েছেন।

এ আসনে মোট কেন্দ্র সংখ্যা ছিল ১০৩টি। রোববার ভোটগ্রহণ শেষে সবকটি কেন্দ্রের ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।

আপডেট : ১২:১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪